অন্তর্বর্তী সরকারের এই সময়ে রাষ্ট্র, সরকার, সংবিধান, সংস্কার ইত্যাদি নিয়ে নানারকম আলোচনা-বিতর্ক হয়েছে। জুলাই অভ্যুত্থান ও তার কুশীলব কে, এ নিয়েও নানা ধরনের প্রচারণা সৃষ্টি হয়েছে। এই সময়কালে বামপন্থী রাজনৈতিক দলগুলোর ভূমিকা বেশ আলোচিত-সমালোচিত। ইতিহাস অনেক কিছুই উত্তর হয়তো আমাদের সামনে হাজির করবে। ইতিহাসের কাছে দায়বদ্ধতা থেকে সে সময়ের কিছু লেখা নিয়ে এই সংকলন।
বইটিতে যেসব লেখা রয়েছে-
১. জুলাই গণ-অভ্যুত্থান : প্রাথমিক পর্যবেক্ষণ
২. ‘ইনক্লুসিভ’ কি হওয়া যাচ্ছে?
৩. জুলাই অভ্যুত্থানের পর্যবেক্ষণ ও করণীয়
৪. গণতন্ত্র- ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠাই ঐক্যের সূত্র
৫. ভিত্তিকাঠামোর সংস্কার জরুরি
৬. বাংলাদেশে কি শক ডকট্রিন প্রয়োগ করা হচ্ছে?
৭. সংবিধান ও সংস্কার প্রসঙ্গ
৮. জুলাই গণঅভ্যুত্থান কি নিছক প্রতারণা?
৯. জুলাইকে ধারণ করেই সংকট অতিক্রম করতে হবে
১০. জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও সংস্কার প্রসঙ্গ
১১. নিওলিবারেল যুগের নয়া ফ্যাসিবাদ
১২. জুলাই সনদ ও বামপন্থীদের নীতিনিষ্ঠ অবস্থান
১৩. সংখ্যানুপাতিক নির্বাচন ও গণভোটের ব্যালট প্রসঙ্গ
১৪. গণভোট কেন প্রতারণামূলক?
১৫. ইন্টারিমকাল শেষে নির্বাচনের প্রতীক্ষা
ইন্টেরিমনামা
মো. কিবরিয়া
প্রকাশক : লেখক
প্রকাশকাল : একুশ ফেব্রুয়ারি ২০২৬
যশোর
দাম : ২০০ টাকা
বইটিতে জুলাই অভ্যুত্থান, অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ ইত্যাদি বিষয়কে এসময়ে মূলধারার বামপন্থীরা কিভাবে বিশ্লেষণ করেছে তার একটা ধারনাও পাওয়া যাবে।
